বাকির খাতা আর কত? বাকি আদায়ের ডিজিটাল সমাধান
Rubayet Fahad
18 Jul 2026
বাংলাদেশের দোকানদারি বাকি ছাড়া অচল — নিয়মিত কাস্টমারকে "পরে দিয়েন" না বললে ব্যবসাই থাকে না। সমস্যা বাকি দেওয়ায় না, সমস্যা বাকি মনে রাখায়। হিসাব বলছে, খাতায় বাকি রাখা দোকানের ৫-১০% বাকি কখনো আদায়ই হয় না — শুধু ভুলে যাওয়ার কারণে।
খাতার বাকির ৩টা ফাঁদ
- প্রমাণ নাই — কাস্টমার অস্বীকার করলে খাতার লেখা যথেষ্ট না, তর্কে সম্পর্কও নষ্ট।
- মোট কত বাকি ছড়িয়ে আছে কেউ জানে না — ২০০ জনের ৫০০ করে হলেই এক লাখ টাকা বাজারে পড়ে আছে।
- আদায়ের তাগাদা হয় না — কাকে কবে মনে করাতে হবে তার সিস্টেম নাই।
ডিজিটাল বাকির খাতা যা করে
- বাকিতে বিক্রির সাথে সাথে কাস্টমারের নামে দেনা লেখা হয় — বিল নম্বরসহ, তারিখসহ।
- আংশিক টাকা দিলে জমা-খরচ মিলিয়ে ব্যালেন্স নিজে নিজে আপডেট।
- মোট বাকি, সবচেয়ে পুরনো বাকি, কার কাছে বেশি — এক ক্লিকে লিস্ট।
- কাস্টমারকে SMS পাঠানো যায় — তাগাদাও হলো, সম্পর্কও বাঁচলো।
- কাস্টমার চাইলে নিজের হিসাব নিজেই দেখে নিতে পারে — তর্কের জায়গাই নাই।
সাপ্লায়ারের বাকিও ভুলবেন না
যেমন কাস্টমার আপনার কাছে বাকি রাখে, আপনিও কোম্পানি/ডিপোর কাছে বাকিতে মাল আনেন। কাকে কত দিতে হবে, কবে দিতে হবে — এই হিসাব এলোমেলো হলে সাপ্লায়ার মাল দেওয়া বন্ধ করে দেয়। HisabPlus-এ দুই দিকের বাকিই এক সিস্টেমে থাকে।
আপনার দোকানের বাকির খাতা ডিজিটাল করতে ফ্রি ডেমো নিন — ০১৬৭১-৩০৩৩০২, অথবা HisabPlus POS দেখুন। ১৪ দিন ফ্রি।
Discussion (2)
Leave a Reply
নাসির উদ্দিন
সহজে ব্যবহার করা যায় এবং মোবাইল সংস্করণ থাকায় যেকোনো জায়গা থেকে হিসাব দেখা যায়। বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত দরকারী।
মো: রফিকুল আলম
বাকি খাতা সফটওয়্যারে কাস্টমার ওয়াইজ লেজার ও বাকির ডেডলাইন অ্যালার্ট ফিচারটি অসাধারণ। এটি ক্যাশ ফ্লো সচল রাখতে খুব সাহায্য করে।